,

লন্ডনে পাতাল রেলস্টেশনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের পাতাল রেলস্টেশনে এক বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ব্যস্ত সময়ে পশ্চিম লন্ডনের পারসন্স গ্রিন স্টেশনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সকাল ৮টা ২০ মিনিটে জরুরি সেবা বিস্ফোরণের খবর পায়। বিস্ফোরণের পর সেখানে বড় আকারের আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানে প্রায় ৬০ জন ফায়ার সার্ভিসের কর্মী কাজ করেন।

লন্ডনের দৈনিক পত্রিকা মেট্রোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তির মুখ দগ্ধ হয়েছেন এবং অন্যরা পদদলিত হয়ে আহত হয়েছেন।

লন্ডনের ফায়ার ব্রিগেড জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে সতর্কতা হিসেবে অগ্নিকাণ্ডের আশপাশের ১২টি বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে ঘটনার বিস্তারিত ও সঠিক তথ্য পাওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে। লন্ডন পুলিশ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মিল্টন কেইনিজ সেন্ট্রাল ও ইউস্টনের মধ্যে লন্ডন মিডল্যান্ড, ভার্জিন ট্রেন ও সাউদার্ন-এর সব ট্রেন সেবা বন্ধ রয়েছে।

লন্ডনের রেল কর্তৃপক্ষ নেটওয়ার্ক রেল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কায় ছিল। পুরো রেললাইন মেরামতে একদিন লাগতে পারে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে