সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই : এআরএসএ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইনের স্বাধীনতাকামী রোহিঙ্গা মুসলিমদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) দাবি করেছে বিশ্বের কোনো সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গেই তাদের কোনো ধরনের সম্পর্ক নেই।

রোহিঙ্গা নিপীড়নের জেরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা মিয়ানমারকে কড়া জবাব দেয়ার হুমকির একদিন পর বৃহস্পতিবার এআরএসএ এই দাবি করেছে।

এআরএসএ বলছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের দীর্ঘ নিপীড়ন থেকে তারা সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষার চেষ্টা করছেন; যেখানে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে।

তবে এই গোষ্ঠীর কার্যকলাপে ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় রাখাইনে গভীর সঙ্কট তৈরি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বৃহস্পতিবার বলছে, তিন সপ্তাহ আগে রাখাইনের সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবিরগুলোর অন্যতম একটিতে পরিণত হয়েছে।

কক্সবাজারের এই শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা রাখাইনে তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, সেনাবাহিনীর গণহত্যা ও ধর্ষণের অভিযোগ করছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, রাখাইনের সহিংসতায় রোহিঙ্গাদের পাশাপাশি প্রায় ৩০ হাজার বৌদ্ধ ও হিন্দুও বাস্তুচ্যুত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, রাখাইনের ১১ লাখ রোহিঙ্গা মুসলিমকে তাড়িয়ে দেয়ার চেষ্টায় এআরএসএ’র হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

রোহিঙ্গাদের আনা এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকার। গত বছরের অক্টোবরে এবং গত আগস্টে পুলিশের পোস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

কয়েক দশক ধরে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের সংঘাত চলে আসছে। রোহিঙ্গাদেরকে বাঙালি হিসেবে দাবি করে বৌদ্ধরা। রাখাইনের অনেক বৌদ্ধর বিশ্বাস, তারা শেষ পর্যন্ত সংখ্যালঘু হয়ে পড়বেন। এমনকি তাদের পরিচয় বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও শঙ্কা রয়েছে। রাখাইন জাতীয়তাবাদী পার্টি এএনপি স্থানীয় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা