,

বোমা হামলা, আফগানিস্তান থেকে জিম্বাবুয়ের ৯ খেলোয়াড়কে দেশে ফেরার নির্দেশ

news-image
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের বাইরে বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার কাবুল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে চালানো এই হামলায় তিন নিরাপত্তা রক্ষীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এতেই ওই টুর্নামেন্টে অংশ নেয়া আতঙ্কগ্রস্ত ৯ ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে জিম্বাবুয়ের কর্মকর্তারা।
এই হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হলেও খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়। যদিও প্রথমে মনে করা হচ্ছিল, স্টেডিয়ামের গেইটের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে। তবে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, গেইটে নয়, চেক পয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় কোনো খেলোয়াড়ই হতাহত হননি। আতিফ আইটিভিকে জানান, বিস্ফোরণের পরপরই ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। পুনরায় ম্যাচটি মাঠে গড়াবে বলে জানান তিনি।
তবে এই ঘটনায় ভয়াবহ বোমাতঙ্ক আবস্থা বিরাজ করছে দেশটিতে সফররত জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যে। তাই আগামীকালের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজাসহ আরো ছয় ক্রিকেটারকে আগামীকাল শুক্রবারের মধ্যে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, আফগান টি-টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চম আসরের ষষ্ঠ ম্যাচে বোস্ট ডিফেন্ডারস এবং মিস আইনাক নাইটস ম্যাচ চলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জিম্বাবুয়ে এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের বিদেশি খেলোয়াড়েরা চলমান টুর্নামেন্টে অংশ নিয়েছে। গত সোমবার আফগানিস্তানের টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসর শুরু হয়। টুর্নামেন্ট চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। দ্য হেরাল্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে