,

বিপন্ন রোহিঙ্গাদের জন্য ২১৪ কোটি টাকা সংগ্রহ করল মালদ্বীপের টিভি চ্যানেল

news-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাংলাদেশে পালিয়ে ‌আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২.৬ লাখ মার্কিন ডলারের সাহায্য সংগ্রহ করেছে মালদ্বীপের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেল রাজি টিভি। সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এই ত্রাণ সংগ্রহের খবর জানা গেছে।

কর্মসূচি শেষে রাজি টিভি’র সিওও হুসেন ফায়জ মোজা সাংবাদিকদের জানান, “আমরা প্রাথমিকভাবে এক মিলিয়ন রুপিয়াহ সংগ্রহের জন্য ২৪ ঘন্টার একটি কর্মসূচি নেই। পরে দর্শকদের দাবির মুখে সময় আরো পাঁচ ঘন্টা বাড়ানো হয়।” তিনি বলেন, “৪ মিলিয়ন মাইলফলকে পৌঁছানোর অর্থ হল এটি যে কোন টেলিভিশন স্টেশন পরিচালিত সবচেয়ে সফল টেলিথন ।”

মিয়ানমারে জাতিগত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবর মালদ্বীপে ব্যাপক সমালোচনার ঝড় তুলে এবং রোহিঙ্গাদের প্রতি তীব্র সহানুভুতি সৃষ্টি হয়। রাজি টিভি ছাড়াও বিভিন্ন সংগঠন রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করছে। রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে হা আলিফ দ্বীপপুঞ্জ, কামাধু দ্বীপপুঞ্জ এবং গাফধাল দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি দ্বীপে শান্তি মিছিল হয়।

মালদ্বীপের শত শত মানুষ মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানায়। অনেকে তাদের ছেলেমেয়েদের নিয়ে এসে মালেতে রাজি টিভি স্টুডিওর বাইরে একটি তহবিল বাক্সে অর্থ জমা দেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠান, ক্যাফ, রেষ্টুরেন্ট, সিভিল সোসাইটি গ্রুপ, কাউন্সিল ও ক্রীড়া ক্লাবও এই তহবিলে দান করে।

টেলিথন অনুষ্ঠানে রোহিঙ্গাদের দুর্দশার উপর বিশেষ প্রতিবেদন ও তথ্যচিত্র সম্প্রচার করা হয় এবং স্থানীয় সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে