,

ব্রিটেনে বাজেয়াপ্ত দাউদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ সরকার। ব্রিটেনে দাউদের সম্পত্তির মোট পরিমাণ ৬.৭ বিলিয়ন ডলার।

ব্রিটেন সরকার আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত নিজস্ব তালিকা অনুসারে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা হলে জানা গেছে। এর ফলে দাউদ ওই দেশে নিজের কারবারি আর চালাতে পারবে না।

এর আগে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত সরকার দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গেছে, গত মাসে ব্রিটেন সরকারের ট্রেজারি বিভাগ একটি তালিকা জারি করেছিল। এতে দাউদের তিনটি ঠিকানা ও ২১টি ছদ্মনামের উল্লেখ ছিল। অর্থাৎ বেনামে ব্রিটেনে প্রচুর সম্পত্তি কিনেছিল ১৯৯৩-র মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূলচক্রী দাউদ।

ওই তালিকা অনুসারে, দাউদের পাকিস্তানে তিনটি ঠিকানা রয়েছে। ওই তালিকায় উল্লেখ থাকার অর্থ হল, দাউদ লন্ডনে কোটি কোটি টাকায় যে হোটেল, মল ও বাড়ি কিনেছিল, সেগুলো তার হাতছাড়া হয়ে গেল। এছাড়া আরও আটটি দেশে দাউদের সম্পত্তি ছড়ানো রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে