,

জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার মিয়ানমারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে জাতিগত নিধনের উদাহরণ হিসেবে গত সোমবার আখ্যায়িত করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন। এদিন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় জেইদ এই মন্তব্য করেন।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে জেইদ বলেন, ‘মিয়ানমারের ওই অভিযান স্পষ্টত ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন।’

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমার। তারা জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি জেইদের মন্তব্যের নিন্দা জানিয়েছে।

রাখাইনে সহিংসতার জন্য রোহিঙ্গাদের দায়ী করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত।

জেইদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের দূত দাবি করেন, অভিযোগ ঠিক নয়। মানবতাবিরোধী অপরাধ ও জাতিগত নিধনের মতো অভিধা গুরুতর অর্থ বহন করে। তাই তা ব্যবহারে সর্বোচ্চ দায়িত্বশীল হওয়া উচিত। কেননা, এই অভিধাগুলো আইন-বিচারের মাধ্যমে নির্ধারিত হয়।

রাখাইনে সহিংসতার মুখে সেখান থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।

গত ২৫ আগস্ট রাখাইনে তল্লাশিচৌকিতে হামলা হয়। এরপর দেশটির নিরাপত্তা বাহিনী রাখাইনে সহিংস অভিযান শুরু করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে