,

রাখাইনে সেনা অভিযানে চীনের সমর্থন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্ব্যর্থহীন কণ্ঠে মিয়ানমারকে সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করেছে চীন। শুধু তা-ই নয়, তারা মিয়ানমারের এই ‘কর্মযজ্ঞে’ সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, রোহিঙ্গা মুসলিম সঙ্কট নিয়ে মিয়ানমার যে ‘সেফগার্ড স্ট্যাবিলিটি’ বা স্থিতিশীলতা রক্ষার চেষ্টা চালাচ্ছে তাতে সমর্থন রয়েছে চীনের। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

গতকাল লন্ডনের ওই পত্রিকার খবরে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, রাখাইন রাজ্যে সহিংসতার নিন্দা জানিয়েছে চীন। তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা সমুন্নত রাখতে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে আমাদের সমর্থন রয়েছে। আমরা আশা করি, যত দ্রুত সম্ভব সেখানে শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়নের জন্য মিয়ানমার তার স্থিতিশীলতার সুরক্ষা নিয়ে কাজ করছে। এজন্যই তাদের চেষ্টা। মিয়ানমারের এই চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকা উচিত বলে আমরা মনে করি। আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে বিশেষ বৈঠকে বসছে। খবর ছড়িয়ে পড়েছে, ওই বৈঠকে বাধা দেওয়ার চেষ্টা করছে চীন। ধারণা করা হচ্ছে ওই বৈঠককে সামনে রেখেই চীন সেনা অভিযানকে সমর্থন করল।-দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে