সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হানিপ্রীতের নায়ক হতেন অক্ষয়!

news-image

বিনোদন ডেস্ক : যতদিন গড়াচ্ছে নতুন নতুন কীর্তি সামনে আসছে ‘ধর্মগুরু’ রাম রহিম সিংহের। শুধু সে নয়, তার মেয়ে হানিপ্রীত সম্পর্কেও সামনে আসছে নানান তথ্য। ‘ধর্ষক বাবা’ ও ‘মিস্টার খিলাড়ি’ দু’জনের প্রেমেই হাবুডুবু খেতেন নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হানিপ্রীত! বাস্তবে গুরমিত রাম রহিমের ঘনিষ্ঠ সঙ্গিনী হলেও রিল লাইফে অক্ষয়ের সঙ্গে তীব্র রোমান্স করার ইচ্ছা ছিল হানির।

তাই প্রিয় নায়ক অক্ষয় কুমারের নায়িকা হতে চেয়েছিলেন তিনি। আর এজন্য ‘বাবা’ রাম রহিমই টাকা দিয়ে সাহায্যও করেছিল। পলাতক হানিপ্রীতের বিষয়ে পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন তার এক আত্মীয়। সিরসায় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করার অভিযোগে হানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে হরিয়ানা পুলিশ।

 

হানিপ্রীতের ওই আত্মীয়ের বক্তব্য অনুযায়ী, পালিত কন্যা থুড়ি প্রেয়সীর এই ইচ্ছা পূরণের জন্য অক্ষয়কে ফোন করে হরিয়ানার সিরসায় নিজের ডেরায় ডেকে পাঠায় গুরমিত। বছর তিনেক আগে স্বঘোষিত এই ধর্মগুরুর সঙ্গে দেখাও করেন অক্ষয়।
প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত কোনো এক অজ্ঞাত কারণে হানিপ্রীতের নায়ক হতে সম্মতিও দিয়ে দেন তিনি। অক্ষয় বলিউডের অন্য প্রযোজকদের থেকে যত টাকা পারিশ্রমিক পান তার চেয়ে অনেক বেশি টাকা প্রস্তাব করেছিল গুরমিত। আর সবটাই করেন শুধুমাত্র হানিপ্রীতকে খুশি করার জন্য।

 

অক্ষয়ের সম্মতি পেয়েই বিদেশে শুটিংয়ের জন্য রেইকি করতে গিয়েছিল গুরমিত, সঙ্গে ছিলেন হানিপ্রীত। এরপর অক্ষয়ের মুম্বইয়ের অফিসে হানি একা গিয়ে ছবির ব্যাপারে আরও কথা বলে আসেন।

 

তবে বলিউড বিশেষজ্ঞদের মতে, গুরমিত রাম রহিম এতটাই প্রভাবশালী ব্যক্তি ছিল এবং সিনেমার জন্য এত বিশাল অংকের টাকা খরচ করতে চেয়েছিল যে একপ্রকার বাধ্য হয়েই হানিপ্রীতকে বলিউডে ‘লঞ্চ’ করতে রাজি হয়ে যান অক্ষয়।
তবে হানির মুখশ্রী, রূপ-লাবণ্যে ভরপুর হলেও তার চেহারা বলিউডের নায়িকাদের মতো নয়, তাই তাকে বিগ বাজেটের ছবির নায়িকা করা নিয়ে যথেষ্ট দোটানায় ছিলেন অক্ষয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা