,

রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না ভারত

news-image

নয়াদিল্লি প্রতিনিধি : ভারতে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না। জাতিসংঘে ভারতের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনার পরদিন মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজু একথা বলেন। কয়েক দিন আগে অবশ্য তিনিই সব রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিলেন।

দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার সে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কিরণ বিজু বলেন, ‘আমরা যা বলেছি, তা হলো প্রত্যেক রাজ্য সরকার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে তালিকা তৈরি করুক। ভারতে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার যে নিয়ম আছে, রোহিঙ্গাদের ব্যাপারেও তাই অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার সব সময় শরণার্থীদের মানবিক দিক থেকেই বিচার করে থাকে। শরণার্র্থীদের জন্য যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে চলে।’

এর আগে জাতিসংঘ রোহিঙ্গাদের ব্যাপারে ভারতের বক্তব্যের যে সমালোচনা করেছিল, প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতিসংঘ ভারতের নিরাপত্তার বিষয়গুলো আমলে না নিয়েই ওইসব মন্তব্য করেছে। ভারতে এখনও অনেক রোহিঙ্গা পরিবার রয়েছে।’

এরইমধ্যে ভারতের পত্রিকা ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে বলেছে, ভারত বাংলাদেশের চাপেই রোহিঙ্গানীতি পরিবর্তন করেছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত মহাসাগরের উপকূলের দেশগুলোর সম্মেলনের ফাঁকে ভারতকে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলেন। এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে দেখা করে ফের চাপ দেন।

এদিকে, ভারতে আশ্রিত দুই রোহিঙ্গা মোহাম্মদ সলিমউল্লাহ ও মোহাম্মদ শাকির রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এ বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি শুরু হবে।

মিয়ানমারকে ভারত কোনো চাপ দিয়েছে কি-না—এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ভারত সরকারের ঘোষিত নীতি অনুসরণ করেই মত দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে