,

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সু চি

news-image

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশেনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন না মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়ার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীডটকম।

মুখপাত্র জেইয়া জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে আরও মনোযোগী হওয়ার জন্য সু চি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।

তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উপদেষ্টার অধিকতর মনোযোগ প্রয়োজন। তাই অধিবেশনে সু চি’র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং টুনও।

সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অং সান সু চি’র অংশ নেওয়ার কথা ছিল। এখন তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান মুখপাত্র।

জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশিরভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালানো হয়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত ও আহন হন অন্তত ৭০ জন। ওই হামলার জন্য রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে নির্বিচারে তাদের হত্যা ও নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই রাখাইন থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে