সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ফেরাতে পারে: বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : রাখাইনে বর্বর সংখ্যালঘু নিধন অভিযান চললেও, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের প্রতি সমর্থন দিয়েছে ভারত। আর প্রতিবেশী বাংলাদেশের ঘাড়ে চেপেছে বাস্তুহারা বিপুল মানুষের চাপ। দিন যতো গড়াচ্ছে ততোই জটিল হয়ে সমাধানের বাইরে চলে যাচ্ছে ভয়াবহ মানবিক এ সমস্যা। এ নিয়ে আন্তর্জাতিক মহলের নানামুখী চাপেও নিজেদের অবস্থানে অটল রয়েছে অং সাং সুচির দেশ।

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ফেরাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত। বাংলাদেশের বরাত দিয়ে তারা বলছে, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে পাশে চাইছে বাংলাদেশ।’ ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর মতামত নিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বেশ ভালো, তাছাড়া প্রতিবেশী এ তিনটি দেশই একযোগে আঞ্চলিক জোট বিমসটেক’র সদস্য। তাই মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের মনোভাব পরিবর্তনে বড়ো ভূমিকা রাখতে পারে ভারত।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, এই মানবিক সমস্যা সমাধানে একটি পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। এর আওতায় রয়েছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু নিধন বন্ধের আশ্বাস, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধান করা, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়া ও কফি আনান কমিশনের সঙ্গে একমত হয়ে আন্তর্জাতিক মহলের পরামর্শ অনুযায়ী নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে নেয়ায় মিয়ানমারের প্রতিশ্রুতি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা