সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শশীকলাকে সাধারন সম্পাদকের পদ থেকে সরানো হলো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে দলের সাধারন সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হলো জয়ললিতা মনোনীত শশীকলাকে। শুধু তাই নয়, তাকে দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে জেনারেল কাউন্সিলের বৈঠকে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ চেন্নাইতে শুরু হয় এআইএডিএমকে-র জেনারেল কাউন্সিলের বৈঠক। বৈঠকে যোগ দেন জেনারেল কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ সদস্য। টিটিভি দিনাকরণপন্থীরা এই বৈঠকের উপর অন্তবর্তী ইনজাংশন জারি করার আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে যে আপিল করেছিল, তা সোমবার রাতেই খারিজ করে দেয় আদালত।

বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয় দলের দুই হাজার ১৩৬ জন জেনারেল কাউন্সিল সদস্যকে। এদিন বৈঠকে নেতৃত্ব দেন শীর্ষ নেতা ই মধুসূদন।

বৈঠক শেষে তামিলনাড়ুর মন্ত্রী আরবি উদয়কুমার ঘোষণা করেন, শশীকলাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সাময়িক সাধারণ সম্পাদক পদও বাতিল করা হচ্ছে। এছাড়া প্রয়াত এআইএডিএমকে প্রধান জয়ললিতা যে কর্মীদের নিযুক্ত করেছিলেন, তা অপরিবর্তিত থাকছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা