,

উ. কোরিয়ার ওপর ফের অবরোধ আরোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর ফের অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করা যুক্তরাষ্ট্রের আবেদনের পক্ষে সর্বসম্মত ভোটে যোগ দিয়েছে চীন ও রাশিয়া। তারা বলছে, দেশটির একের পর এক বেপরোয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়াতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, হাইড্রোজেন বোমা তৈরির কাজ এগিয়ে নেয়া এবং মার্কিন ভূখণ্ডে হামলা চালানোর হুমকি দেয়ার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কয়লা, সিসা এবং সামুদ্রিক খাবারের আমদানিতে নিষেধাজ্ঞা বিষয়ক যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব সমর্থনে জাতিসংঘে ১৫-০ তে ভোটাভুটি হয়। এর আগ থেকেও, দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তবে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘে ফের কঠোর অবরোধের প্রস্তাব দেয় এবং তা পাস হয় তাহলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি অবৈধ এবং বেআইনি প্রস্তাব পাসে জোর দেয় তাহলে দেশটিকেও এর পরিণতি ভোগ করতে হবে। কারণ উত্তর কোরিয়া যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। -বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে