সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনীর রিভিউয়ে সফল হওয়ার আশা

news-image

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর আপিলের রায় রিভিউয়ে বদলে যাবে বলে সংসদ সদস্যদের আশা দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশা প্রকাশ করেন। বহুল আলোচিত এই রায় নিয়ে জাতীয় সংসদের সোমবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হব বলে আমার বিশ্বাস।

বিচারপতিরদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধন এনেছিল আইনসভা, তবে হাই কোর্টের রায়ে তা বাতিল হয়ে যায়। হাই কোর্টের রায়ে সংসদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে আপিলের কথা বলে আইনমন্ত্রীকে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। গত জুলাই মাসে দেওয়া আপিলের রায়ে আপিল বিভাগ হাই কোর্টের রায়ই বহাল রাখে। গত অগাস্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে প্রধান বিচারপতির কিছু পর্যবেক্ষণ দেখা যায়, যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।

বিচারপতি এস কে সিনহা নিজের পর্যবেক্ষণের অংশে দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। ওই রায় এবং পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা, এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতির সমালোচনা করেছেন। অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপির নেতারা স্বাগত জানিয়ে বলেছেন, এ রায় ‘ঐতিহাসিক’।

রায়ের চেয়ে পর্যবেক্ষণ নিয়েই আওয়ামী লীগের বেশি আপত্তি বলে দলের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কথায় প্রকাশ পেয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকও আপিল বিভাগের এই রায়কে ‘ভ্রমাত্মক’ হিসেবে চিহ্নিত করেছেন। এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যে জটিলতার মধ্যে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে ওই রায় নতুন করে লিখতে আপিল বিভাগকে পরামর্শ দিয়েছেন আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবদুর রশীদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা