সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে বিএনপি মায়াকান্না করছে : হাছান

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছিল তাদের মুখে রোহিঙ্গাদের জন্য মায়াকান্না মানায় না। রোহিঙ্গাদের নিয়ে বিএনপি মায়াকান্নার নাটক করছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় গোট বিশ্ব যেখানে শেখ হাসিনা সরকারের প্রশংসা করছে, সেখানে আপনাদেরও বলব আপনারাও সরকারের প্রশংসা করুন, সত্যকে গ্রহণ করুন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই বলুন। আমরা পরামর্শ গ্রহণে কখনো কৃপণতা করি না।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্বাধীন বাংলা বেতারের কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বার স্মরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের প্রশংসা করছে। প্রশংসা করতে পারে না শুধু বিএনপি এবং তাদের নেতৃবৃন্দ। তাদের কানে কি জাতিসংঘ মহাসচিবের, যুক্তরাষ্ট্র, তুরস্কের প্রশংসা পৌঁছায় না? তাদের কান এবং চোখ দুটোই কি বধির হয়ে গেছে? ওনারা এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা