,

রাম রহিম ভণ্ড বাবাদের তালিকায়

news-image

অনলাইন ডেস্ক : ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিং। ধর্মগুরুর বেশ নিয়েই ধর্ষণ থেকে শুরু করে গড়েছেন সম্পদের অঢেল পাহাড়।

তার ভক্ত সংখ্যাও ছিল গগনচুম্বী। কিন্তু দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে এখন কয়েদখানায় বন্দী বাবা রাম রহিম সিং।
আর এবার রাম রহিমকে ভণ্ড বাবাদের তালিকায় অন্তর্ভুক্ত করল হিন্দু সাধু সন্ন্যাসীদের শীর্ষ সংগঠন ‘‌অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’‌ সম্প্রতি ভুয়া বাবাদের একটি তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে আসারাম বাপু,তার ছেলে নারায়ণ সাই, সন্ত রামপাল সহ মোট ১৪ জন ভণ্ড সাধুর নাম রয়েছে। নাম রয়েছে রামরহিমেরও।

সংগঠনের সর্বভারতীয় সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি বলেছেন, ‘‌এরকম ভণ্ড বাবাদের জেলে পোরা উচিত। সঠিক তদন্ত হওয়া উচিত তাদের আয় ব্যায় ও সম্পত্তির। সাধারণ মানুষকে সতর্ক করছি। এদের খপ্পরে পড়বেন না । এইসব বুজরুকদের বিবেক বলে কিছু নেই। তাদের সন্দেহজনক কাজকর্মের জন্যই সাধু সন্ন্যাসীদের এত দুর্নাম। ’‌

কেন্দ্র ও রাজ্য সরকার এবং বিরোধী দলগুলির হাতে খুব শিগগির তালিকাটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যাতে ভণ্ড বাবাদের গতিবিধির ওপর নজর রাখা যায়। কালীপূজোর পর আরও ২৮ জন ভুয়া সন্ন্যাসীর নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনর মতে, ‘‌সব সাধু সন্ন্যাসীরা একরকম হন না। এক–দু’‌জনের পাপের মাসুল দিতে হচ্ছে সকলকে। ’‌

হিন্দু ধর্ম রক্ষার কাজ করে ‘‌অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’‌ একাধিক আখড়া কাউন্সিল নিয়ে গঠিত সংগঠন। ১৫ বছর পুরনো ধর্ষণ মামলায় গত ২৮ অাগস্ট ২০ বছরের কারাদণ্ড হয়েছে রাম রহিমের। সিরসায় ডেরায় হানা দিয়ে ইতোমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সময় থাকতে তাই তার পাস থেকে সরে এসেছে ‘‌অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে