সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে বন্দুকধারীর হামলা, নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় গুলিতে সাতজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই বন্দুকধারীও।

স্থানীয় সময় রোববার রাতে ডালাসের ২০ মাইল উত্তর-পূর্বে প্ল্যানো শহরের একটি বাড়িতে এই ঘটনা ঘটে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, টেক্সাসের প্ল্যানো শহরের একটি বাড়িতে ঢুকে এক বন্দুকধারী গুলি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ বলছে, স্থানীয় ফুটবল দল ‘ডালাস কাউবয়েস’-এর একটি ম্যাচ দেখতে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিকদের জানান, গুলি শুরুর আগে তিনি এক লোককে বাড়িতে যেতে দেখেন। লোকটি দরজায় দাঁড়িয়ে এক নারীর সঙ্গে কথা বলছিল। তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে ওই নারী ঘরের ভেতরে চেলে যেতে উদ্যত হলে বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে।

প্ল্যানো শহর পুলিশের মুখপাত্র ডেভিড টিলে জানান, গুলির খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। সেখানে পুলিশের এক সদস্য বন্দুকধারী ওই হামলাকারীকে গুলি চালাতে দেখে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে হামলাকারী নিহত হয়।

এ ঘটনা আরও দু’জন আহত হয়েছে জানিয়ে পুলিশের এই মুখপাত্র বলেন, হামলা শিকার ব্যক্তিদের সঙ্গে হামলাকারীর সম্পর্ক কী তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা