,

সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সেনাদের আনাগোনায় আতঙ্ক

news-image

নিউজ ডেস্ক : নাফ নদীর ওপারে সীমান্তের শূন্যরেখার কাছে মিয়ানমার সেনাবাহিনীর ১২৪ জন সদস্যকে শনিবার দুপুরের দিকে হেঁটে যেতে দেখা গেছে। তবে, সতর্ক অবস্থায় আছে বিজিবি।

জানা গেছে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার তামব্রু কোনাপাড়া সীমান্তের কাছে মিয়ানমারের সেনারা দুপুরের দিকে হেঁটে গেছে। এসময় সেখানে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, তমব্রু সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ থাকা অন্তত কয়েক হাজার রোহিঙ্গা দুপুরে একসঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা এসে জড়ো হয় কুতুপালং, বালুখালী, থাইনখালী ও পালংখালীতে।

এসব এলাকায় বেশ কয়েক দিন ধরেই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এখনো অধিকাংশ খোলা আকাশের নিচে তাঁবু ছাড়াই অবস্থান করছে। গতকাল তিন দফা বৃষ্টিতে তাদের ভিজতে দেখা গেছে। রাস্তার দুই ধারে ত্রাণের জন্য অপেক্ষায় ছিল তারা। বয়োবৃদ্ধ অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে যেসব পথ দিয়ে আসছে, তাদের ১৭টি বিশেষ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) খালিদ মোহাম্মদ। তিনি বলেন, জেলা প্রশাসনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যারা মিয়ানমার থেকে এসেছে সবাইকে তালিকভুক্ত করা হবে। চাইলেই যাতে তাদের খোঁজ পাওয়া যায় সে জন্য তাদের ছবি, আঙুলের ছাপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে