সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ ডেনমার্কের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জরুরি ভিত্তিতে কয়েক হাজার মানুষকে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এই সব মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।

তিনি আরো বলেন, যখন আমাদের আন্তর্জাতিক মানবিক সাহায্যদাতা অংশীদাররা রাখাইনের সহায়-সম্বলহীন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই ডেনমার্ক তাদেরকে আর্থিক সহায়তায় প্রস্তুত রয়েছে।

এদিকে আমরা বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের সহায়তায় ত্রাণ তৎপরতা জোরদার করছি। শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডব্লিউএফপি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে ডেনিশ ত্রাণ সহায়তা শরণার্থীদের কাছে পৌঁছাবে। এই সংস্থাগুলোর সঙ্গে ডেনমার্কের অনেক নিবিড় সম্পর্ক রয়েছে এবং দুর্গত এলাকাগুলোতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা