বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক :লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তিনি এখন আগের চেয়ে ভাল আছেন এবং পুরোপুরি শঙ্কামুক্ত।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম শনিবার বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডিএনসিসি মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল আছে। তবে তাকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনিসুল হককে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটু আগে মেয়রের ছেলে-মেয়েদের সাথে আমার কথা হয়েছে। তারাই আমাকে জানিয়েছে উনি ভাল আছেন। কে বা কারা কিসের স্বার্থে এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে জানি না। এতে উনার পরিবারের সদস্যরা অত্যন্ত মর্মাহত হয়েছেন। মেয়রের দ্রুত সুস্থতা কামনা করে তার সন্তানরা সবার দোয়া চেয়েছেন।’

উল্লেখ্য, গত দুই মাস ধরে আনিসুল হক এ রোগে ভুগছেন। শুরু থেকেই দেশে ডাক্তার দেখিয়েছেন। তারা রোগ নির্ণয় করতে পারেননি। গত ২৮ জুলাই পারিবারিক কাজে তিনি লন্ডনে যান। যাওয়ার পর হঠাৎ বেশি অসুস্থ হয় পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।