,

মিয়ানমারে সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ

news-image

বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ দাবি করছে, তারা মিয়ানমারের বেশ কিছু সরকারী দফতরের ওয়েবসাইটে ‘সাইবার হামলা’ চালিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে।

‘সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার’ নামের এই গ্রুপটি নিজেদেরকে ‘এথিক্যাল হ্যাকার’ গোষ্ঠী বলে দাবি করে।

গ্রুপটির একজন মুখপাত্র তানজিন আল ফাহিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করে।

এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করছে তার মধ্যে আছে মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইট, কাস্টমস বিভাগ, তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক।

তানজিন আল ফাহিম দাবি করছেন, তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তারা এসব সাইটে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার সেঁটে দেন।

তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন তারা এরকম সাইবার হামলা চালিয়ে যাবেন।
‘সাইবার-সেভেন্টি-ওয়ান’ এর আগেও বিভিন্ন দেশের সাইটে হামলা চালিয়েছে।

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন উত্তেজনা তৈরি হয়েছিল, তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করে।

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ফেলানি নামে এক কিশোরি নিহত হওয়ার পর ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এই গ্রুপটি।

– বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে