,

১৬ হাজার কি.মি. বাইসাইকেল লেন বানাবে চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পরিবেশ দূষণ ও যানজট কমানোর সুদূরপ্রসারী লক্ষ্যে চীন আগামী ২৩ বছরে সারাদেশে ১৬ হাজার কিলোমিটারেরও বেশি বাইসাইকেল লেন তৈরি করবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত ২ সেপ্টেম্বর একটি পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে। শহরটির আরবান গ্রীনওয়ে কনস্ট্রাকশন প্ল্যানের আওতায় সেখানে অন্যান্য ওয়াকওয়ের পাশাপাশি ৭৯৮ কিলোমিটার বাইসাইকেল লেন নির্মাণের আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মাত্র ২০ বছর আগেও চেংদু শহরের ৭০ শতাংশ যাতায়াত সম্পন্ন হতো হেঁটে অথবা বাইসাইকেলে। ২০১৬ সালে এসে বাইসাইকেলে চলাচল মাত্র ৪ শতাংশে নেমে আসে, আর অর্ধেকেরও বেশি রাস্তা চলে যায় আধুনিক গাড়ির দখলে।

এ অবস্থায় চেংদু নগর সরকার গত ২৮ মার্চ ঘোষণা দিয়েছে, তারা ৭৯৮টি স্পেশ্যাল বাইসাইকেল লেন এবং বাইসাইকেল লেনসহ ২,৩২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে।

চেংদুর চিফ প্ল্যানার ওয়ান সিয়াওপেং বলেন, অতীতে চেংদ ছিল বাইসাইকেলের আদর্শ নগরী। চীন ছিল ‘বাইসাইকেলের দেশ’। আমরা চেংদুতে সেই হারানো গৌরব ফিরিয়ে আনব। সূত্র: চায়না ডেইলি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে