,

উড়োজাহাজে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে-

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উড়োজাহাজে সুন্দরী এয়ারহোস্টেসদের দেখলে অনেক যাত্রীর মাথা ঠিক থাকে না। স্থানকালপাত্র ভুলে অনেকে লাগামছাড়া কথা বলেন, অনেকে তার চেয়েও বেশি কিছু করে ফেলেন।

এক শ্রেণীর বিমানযাত্রীর এই উচ্ছৃঙ্খল আচরণের গল্প বহু পুরনো। আর এই পুরনো গল্পে নতুন উপাদান যোগ করার উদ্যোগ নিয়েছে ভারত।

ভারত সরকার শুক্রবার উড়োজাহাজের যাত্রীদের জন্য নতুন এক আচরণবিধি জারি করেছে। এতে বলা হয়েছে, উড়োজাহাজে কোনো যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ প্রমাণিত হলে উচ্ছৃঙ্খলতার প্রকারভেদে ওই যাত্রীকে কমপক্ষে তিন মাস থেকে দুই বছরেরও বেশি সময়ের জন্য উড়োজাহাজে ওঠা নিষিদ্ধ করা হবে।

ভারতের একজন আইনপ্রণেতা সেদেশের সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একজন নারী কর্মকর্তাকে হয়রানির কথা স্বীকার করার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এ বিধি জারি করলো।

এতে বলা হয়, বিদেশি উড়োজাহাজের বেলায়ও এসব বিধি সমভাবে প্রযোজ্য হবে।

নতুন বিধিতে উচ্ছৃঙ্খল আচরণকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে – মৌখিক, শারিরীক ও জীবননাশের হুমকি।

ভারত সরকার বলেছে, কেবল নিরাপত্তা হুমকি ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে তা নয়, বরং অপরাপর যাত্রী, উড়োজাহাজ ও তার ক্রু-দের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা। সূত্র : খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে