সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুচির পুরস্কার বাতিলের আবেদন খারিজ করল নোবেল কমিটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে অং সান সুচির পাওয়া নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আবেদনটি প্রত্যাখান করেছে নোবেল কমিটি। মিয়ানমারে রেহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের জন্য ‘অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক’ এমন একটি পিটিশন করেছিলো ৩ লাখ ৬৫ হাজার মানুষ।

নোবেল কমিটিতে করা ওই পিটিশনে বলা হয়, দেশের রোহিঙ্গাদের ওপর ‌যে অত্যাচার হচ্ছে তা থামাতে কিছুই করেননি মায়ানমারের ডি ফ্যাক্টো শাসক সুচি। তবে নোবেল কমিটির পক্ষে ওলাভ জোলস্তাভ জানিয়েছেন, সুচির কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। একবার ওই পুরস্কার দিলে তা ফিরিয়ে নেওয়া ‌যায় না।

উল্লেখ্য, মায়ানমারে সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার, খুন, ধর্ষণের অভি‌যোগ উঠেছে। ফলে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক লাখেরও বেশি মানুষ। এ নিয়ে জাতিসংহেও কথা উঠেছে। তবে সুচি অবশ্য দাবি করেছেন, রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা