,

মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, ৮ দেশে সুনামি সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূলে ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মেক্সিকো ও আশপাশের আরও ৭টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু আগে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৮ দশমিক ১ ছিল বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকো উপকূলের পিজিজিয়াপান শহর থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে; ভূমির ২০ কিলোমিটার গভীরে।।

ভূমিকম্পে মেক্সিকো সিটির বিভিন্ন এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন বাসা-বাড়ি ছেড়ে বাইরে ও রাস্তায় নেমে আসে।

এদিকে, ভূমিকম্পের তীব্রতার কারণে মেক্সিকো ছাড়াও পাশের গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মেক্সিকো উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।

মেক্সিকোর পাশাপাশি সতর্কতা জারি করা প্রতিবেশী ৭টি দেশেও এ সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সুনামি ওয়ার্নিং সেন্টার।

শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পটি শক্তির দিক দিয়ে ১৯৮৫ ও ১৯৯৫ সালের ভূমিকম্পের মতো। ওই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল মেক্সিকোর হাজার হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে