,

হামলার আশঙ্কায় মিয়ানমারে সতর্কতা জারি

news-image

নিউজ ডেস্ক : সন্ত্রাসীরা বোমা হামলা চালাতে পারে এমন খবরে মিয়ানমারের রাজধানী নেইপিদোসহ দেশটির কয়েকটি বড় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বেশকিছু নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর গতকাল বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়েছে। খবর মিয়ানমার টাইমসের।

মিয়ানমার নেতা অং সান সুচির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার এরই মধ্যে সব রাজ্য, আঞ্চলিক সরকার এবং সারা দেশে নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা জারি করেছে। এ ব্যাপারে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিগতভাবে লোকজনকে উসকে দেওয়ার জন্য হামলা চালানো হতে পারে। এ ছাড়া ধর্মীয়ভাবে উত্তেজনা ছড়ানো, এমনকি লোকজনকে বিভ্রান্ত করারও পাঁয়তারা হতে পারে।

বিশেষ করে লোকারণ্যে জঙ্গি হামলার আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও কোনো এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে বা সে রকম কোনো কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে