,

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন : সু চির প্রতি করবিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মিয়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন রোহিঙ্গাদের প্রতি আচরণে তিনি যেন মানবাধিকারের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন দেখান।

বিবিসির উর্দু বিভাগের আদিল শাজেবকে দেওয়া এক সাক্ষাৎকারে মি: করবিন বলেছেন “আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তার উদ্দেশ্যে আমার বার্তা হল- আমরা আপনাকে পছন্দ করি- বহু বছর আপনি যখন গৃহবন্দী ছিলেন আমরা আপনাকে সমর্থন করেছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি। ”

মিজ সু চিকে উদ্দেশ্য করে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ”বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মিয়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন। ”

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে।

রাখাইন থেকে ফিরে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন তিনি দেখেছেন স্থানীয় রাখাইন যুবকরা জগভর্তি পেট্রল ঢেলে মুসলিমদের গ্রামগুলো পুড়িয়ে দিচ্ছে।

রাখাইনের ভেতর বিবিসির ওই সাংবাদিককে ঘোরাফেরা করতে হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে সাথে।

কিন্তু রাখাইন থেকে ফিরে আসার পর তিনি বলেছেন তিনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা জনশূণ্য- চারিদিকে পোড়া ক্ষেত এবং ফেলে যাওয়া গবাদি পশু।

সর্বসাম্প্রতিক সহিংসতা শুরু হয় যখন স্থানীয় কিছু রোহিঙ্গা মুসলমানের তিরিশটি পুলিশ স্টেশনের ওপর হামলা চালানোর জবাবে সেনাবাহিনী ব্যাপক প্রতিশোধ অভিযান চালায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত প্রায় দু সপ্তাহে প্রায় দেড় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। -বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে