,

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন তুর্কি ফার্স্ট লেডি

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের স্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বুধবার দেশটির উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু এ কথা জানিয়েছেন।

তুর্কি ফার্স্ট লেডি বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর এএইচএম মাহমুদ আলীর সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এমিনে এরদোয়ান।

গত ২৪ আগস্ট নতুন করে সহিংসতা শুরুর পরে জাতিসংঘের হিসাবে প্রায় ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার এই বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে