,

৫ হাজার টাকায় এক একটা পেঁপে বিক্রি করতেন রাম রহিম!

news-image

অনলাইন ডেস্ক : একটা পেঁপের দাম ৫ হাজার টাকা! বেগুনের দামও কিছু কম নয়। আকার অনুযায়ী কখনও তা এক হাজার টাকা তো কখনও ১০ হাজার।

অবিশ্বাস্য হলেও সত্যি! এমনটা বোধহয় ‘বাবা’র ডেরাতেই সম্ভব! আরও সম্ভব, যখন সেই সবজির ক্রেতাও মিলে যায় অতি সহজেই। স্বয়ং ‘বাবা’ রাম রহিমই সে সবজি বিক্রি করেছিলেন ভক্তদের কাছে। ডেরা সচ্চা সৌদার ভক্তদের কাছে তিনি যেন স্বয়ং ঈশ্বরের অবতার! অথচ তার বিরুদ্ধেই রয়েছে সাংবাদিককে খুন করানো, ভক্তদের নির্বীজকরণের মতো একাধিক অভিযোগ। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জেল হয়েছে ডেরা প্রধান রাম রহিম সিংহের।

হরিয়ানার সিরসায় ৮০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ‘বাবা’র ডেরা। তাতে কী নেই? শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত রকমের সুযোগ-সুবিধাই রয়েছে ডেরার ঘাঁটিতে। পাশাপাশি রয়েছে ডেরার নিজস্ব কৃষিজমি। সেখানেই বিভিন্ন ধরনের শাক-সবজির চাষবাস করা হয়। ভক্তদের কাছেই তা এমন চড়া দামেই বিক্রি করতেন রাম রহিম।

এক ভক্ত জানিয়েছেন, এক বার হাতেগোনা কয়েকটি মটরশুঁটি ও লঙ্কা বিক্রি হয়েছিল এক হাজার টাকায়! এক বার তো দুটি টোমেটো কিনেছিলেন ২ হাজার টাকাতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে