সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি ছাড়া যে ষাঁড়ের চলেই না! (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হারিয়ানায় সুলতান নামের একটি ষাঁড়ের খোঁজ পাওয়া গেছে। ষাঁড়টি ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতায় এবং ১৪ ফুট দৈর্ঘ্যের এবং ওজন প্রায় ১০০০ কেজি। বর্তমানে হারিয়ানায় এই ষাঁড়ের চাহিদা অনেক বেশি। এই ষাঁড়ের সবচেয়ে বড় চমক হচ্ছে এর পছন্দের পানীয় হলো হুইস্কি! দৈনিক এক বোতল হুইস্কি চাই সুলতানের। প্রতিদিন সন্ধ্যা হলেই এই ষাঁড়ের হুইস্কি খেতে হয়।

সুলতানের মালিক নরেশ কুমার জানিয়েছেন, হরিয়ানায় এই ষাঁড়ের চাহিদা বিরাট। এর দাম প্রায় ২০ কোটি টাকা। কারণ সুলতান শুধু পোষা ষাঁড়ই নয়, তার অনেক গুণও রয়েছে। এই পর্যন্ত ৬ থেকে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে সুলতান। আর শুধু অংশগ্রহণই করেনি প্রথম পুরস্কারও পেয়েছে সে। তাই সুলতানকে নিয়ে মালিকের গর্বের শেষ নেই।

ভারতের হারিয়ানার সেই রাজকীয় ষাঁড় ‘সুলতান’।

৮ বছরের সুলতানকে দৈনিক দুই বেলা গোসল করাতে হয়। সময় মতো খাওয়াতে হয়। আর কাজগুলো করতে হয় খুবাই নিখুঁত ভাবে। ভারতের প্রতিটি রাজ্যেই এখন সুলতানের ব্যাপক চাহিদা।

তবে একটি বিষয়ে খুবই খুঁতখুঁতে সুলতান। আর সেটা হচ্ছে মদ। সুলতানের ব্র্যান্ডেড হুইস্কি পছন্দ। প্রতিদিন সন্ধেয় এক বোতল করে হুইস্কি তার চাই। আদরের ষাঁড়ের জন্য তাই সব ব্যবস্থাই রেখেছেন তার মালিক।

দেখুন ভিডিও:

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা