,

সুচিকে ফোন করে এরদোগানের উদ্বেগ ও নিন্দা

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চলছে বলার পর এবার দেশটির সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক নেত্রী অং সান সুচিকে ফোন করে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে ফোন করে রোহিঙ্গাদের ওপর পরিচালিত অত্যাচার ও বর্বরতার বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানান। খবর বিবিসির।

বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স প্রেসিডেন্টের মুখপাত্রদের উদ্ধৃত দিয়ে জানায়, ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে বলেন, রোহিঙ্গা-সংকট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে।

তিনি বলেন, “নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসী তৎপরতার নিন্দা করছে তুরস্ক। মিয়ানমারে যে মানবিক সংকট তৈরি হয়েছে- সেটি উদ্বেগ এবং ক্ষোভের বিষয়।”

তবে এর উত্তরে সুচির প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে এবং কথা বলতে প্রেসিডেন্ট এরদোগান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুকে বুধবার বাংলাদেশে পাঠাচ্ছেন।

ঈদের ছুটির সময় প্রেসিডেন্ট এরদোগান এ বিষয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গেও কথা বলেছেন। সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গেও কথা বলেছেন তিনি।

এ মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তুর্কি প্রেসিডেন্ট রোহিঙ্গা ইস্যুটি তুলবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে