সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রীর কাণ্ড দেখে হতবাক মন্ত্রণালয়ের পুরনো কর্মীরা!

news-image

দিল্লির দরবারে মন্ত্রীবদল। মোদির মন্ত্রিসভায় এলেন একঝাঁক নতুন মুখ।

নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্বও বুঝে নিলেন নতুন মন্ত্রীরা। কিন্তু অভিনব ঘটনা ঘটল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হয়েছেন বিজেপির ব্রাহ্মণ নেতা অশ্বিনী কুমার চৌবে।

তবে পুরোপুরি ব্রাহ্মণ রীতি অনুসরণ করেই মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। কারণ শুভদিনে একটু পূজাপাঠ না করলে চলে! রীতিমতো পুরোহিতকে দিয়ে মন্ত্রপাঠ করিয়ে, গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। কারও কারও মতে ঈশ্বরের কৃপা ছাড়া নাকি কিছুই হয় না। আর এই সত্যটি উপলব্ধি করেছেন নতুন মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।

জানা গেছে, ২০১৩ সালে উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসের সময়ে কেদারনাথ মন্দিরে আটকে পড়েছিলেন অশ্বিনী চৌবে। পরিবারের তিনজন সদস্য মারা গেলেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যান তিনি। এরপর থেকে ঈশ্বরভক্তি কয়েকগুণ বেড়ে যায় মন্ত্রীর।

পূজাপাঠ না করে কোনও শুভকাজে হাত দেন না তিনি। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের দিনও এর ব্যতিক্রম হলো না। মন্ত্রণালয়ে হাজির ছিলেন চারজন পুরোহিত। হিন্দি রীতি মেনে শাঁখ বাজিয়ে চলল পূজাপাঠ। পূজার পর নতুন মন্ত্রীর দফতরে শান্তির জলও দেওয়া হলো। নানা ভঙ্গিমায় প্রণাম সেরে নিজের চেয়ারে বসেন মন্ত্রীমশাই।

নতুন মন্ত্রীর এমন কাণ্ড দেখে হতবাক মন্ত্রণালয়ের পুরনো কর্মীরা। অনেকেই বলছেন, দীর্ঘ কর্মজীবনে অনেকেই মন্ত্রী হতে দেখেছেন তারা। কিন্তু প্রথম দিন এসে কোনও মন্ত্রীর পূজাপাঠ করাচ্ছেন, এমনটা আগে কখনও তারা দেখেননি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা