সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ রাজসিংহাসনের আরেক উত্তরাধিকারী আসছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন আবারও মা-বাবা হতে যাচ্ছেন। কেনসিংটন প্যালেস থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়। খবর ডেইলি মেইলের

প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রিন্স ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে ডাচেস অব ক্যামব্রিজ (কেট) তাদের তৃতীয় সন্তান প্রত্যাশা করছেন।

এতে বলা হয়, অসুস্থতার কারণে কেট আগে থেকে ঠিক করে রাখা একটি অনুষ্ঠানেও যাচ্ছেন না।

আগের দুই সন্তানের বেলায়ও অন্তঃসত্ত্বা অবস্থায় সকালের দিকে কেটের বমির ভাব ও বমি (হাইপারেমেসিস গ্রেভিডারিয়াম) বেশি হয়েছিল। এবারও তেমনটা হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে ঠিক কত দিনের গর্ভবতী সে বিষয়ে কিছু বলা হয়নি।

২০১১ সালের ২৯ এপ্রিল প্রিন্সেস ডায়না এবং প্রিন্স চার্লসের বড় ছেলে উইলিয়ামের সঙ্গে বিয়ে হয়েছিল কেট মিডলটনের। ২০১৩ সালের ২২ জুলাই জন্ম হয় উইলিয়াম-কেটের প্রথম সন্তান জর্জের। এর ঠিক দু’বছর পর জন্ম হয় প্রিন্সেস শার্লটের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা