,

রোহিঙ্গা সংকট নিয়ে মধ্যস্থতা করতে চায় জাকার্তা

news-image

আন্তর্জাতি ডেস্ক : শত শত রোহিঙ্গাকে গুলি করে, বোমা মেরে মারছে মিয়ারমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে।

বাংলাদেশে আশ্রয় নিয়েও নানা জটিলতায় পড়ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের এসব মুসলিম। কারণ সংখ্যায় বেশি হওয়ায় তাদের পর্যাপ্ত সহায়তা দেয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশে রোহিঙ্গা শিবিরেও মিয়ারমারের সেনাবাহিনী গুলি চালিয়েছে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে চলমান সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করতে চায় ইন্দোনেশিয়া। জানা গেছে, মুসলিম এ দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি মঙ্গলবার ১ দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি মিয়ানমারের সরকারের উচ্চপর্যায়ে এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ঢাকায় পৌঁছবেন।

এদিকে রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে সব প্রকার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। দেশটি এক বিবৃতিতে বলেছে, রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

রোহিঙ্গা সংকট জটিল আকার ধারণ করায় তা নিয়ে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এ নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়ারও অঙ্গীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে