,

রোহিঙ্গারা মিয়ানমারের না হলে এতোদিন রয়েছে কীভাবে : প্রশ্ন মালালার

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারের নয়, দেশটির কর্তৃপক্ষের এমন বক্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, রোহিঙ্গারা যদি মিয়ানমারেরই না হয়ে থাকেন তবে তারা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে।

মালালা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ারও আহ্বান জানান। একইসঙ্গে দেশটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সহিংসতায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে সেই দেশের শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সাং সূচির নিরবতার সমালোচনাও করেছেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় সূচির নিন্দা জানানোর অপেক্ষায় আছেন বলেও জানান মালালা।

সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারে কয়েকশ রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এছাড়া সীমান্ত পাড়ি দিয়ে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। খবর-ডন এর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে