,

অতি সাধারণ পরিবারের ছেলের সঙ্গে বাগদান সম্পন্ন জাপানের রাজকন্যার

news-image

অনলাইন ডেস্ক : জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। রাজপরিবারের মোহ কাটিয়ে হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ।

রাজকন্যার কলেজ জীবনের প্রেম পরিণতি পেল পরিণয়ে। রাজকন্যা মাকো বিয়ে করলেন এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে।
রবিবার তাদের বাগদান হল। জাপানের রাজপরিবার এই খবর নিশ্চিত করেছে। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দু’জনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এই বাগদানই তার সবচেয়ে বড় প্রমাণ।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড় যুবরানি মাকোকে। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তার সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়ে গিয়েছেন আগেই। কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল’ অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো।

সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছেন। আর সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে