,

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

brahmanbaria pic 13-08প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর দেশব্যাপী কসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 
বুধবার কাউতুলীস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ টি বিভাগে অর্ধ শত শিশু কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার, প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, সিনিয়র সহকারী প্রকৌশলী মামুন খান, চিত্রশিল্পী মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ হারুনুর রশীদ। উক্ত প্রতিযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বৃন্দ সহ কর্মকর্তা কর্মচারীদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে