সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে গরু কোরবানি দেওয়ায় বাড়িতে আগুন, গ্রেফতার ৬

news-image

আন্তর্জাতি ডেস্ক : ঈদুল আযহার দিনে ফের গো-রক্ষকদের তাণ্ডব ভারতের ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় গো-হত্যার অভিযোগ তুলে একই ব্যক্তির তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দিল স্থানীয় বাসিন্দা।

আতঙ্কে এলাকা ছাড়া রহমান মইন নামে সেই মুসলিম ব্যক্তি। ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

ঝাড়খণ্ডের গিরিডি জেলার নাইতণ্ড গ্রাম। এই গ্রামের বাসিন্দা রহমান মইনের আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। গ্রামেই তার তিনটি বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার সকালে ঈদ উপলক্ষে তিনটি গরু কোরবানি দেন রহমান মইন। পরে গ্রামবাসীদের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। আর এতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রহমান মইনের তিনটি বাড়িতেই আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা। সংঘর্ষে আহত অল্প-বিস্তর আহত চারজন। ঘটনার পর আতঙ্কে পালিয়ে যান রহমান মইন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গিরিডির পুলিশ সুপার অখিলেশ বি ভারিয়ার জানিয়েছেন, রহমান মইনের বাড়ির থেকে গরুর মাংস ও হাড় উদ্ধার হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত এবছর ঈদের আগে গো-হত্যায় নিষেধাজ্ঞা কথা জানিয়ে রাজ্য জুড়ে জোর প্রচার চালিয়েছিল ঝাড়খণ্ডের বিজেপি সরকার। তবে ঝাড়খণ্ডে গরু নিয়ে হিংসা ঘটনায় অবশ্য এই প্রথম নয়। গত ৩০ জুন রামগড়ে গো-মাংস বহন করার অভিযোগে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠে। ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা-সহ তিন গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা