,

ভারতের মন্ত্রিসভায় নতুন নয় মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীর পদত্যাগে নতুন করে নয়জন মন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলের যে ইঙ্গিত কয়েক দিন ধরে পাওয়া যাচ্ছিল, এটা তারই প্রক্রিয়া।

আজ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ভবনে ওই নয়জনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া নয়জন হলেন বিহারের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের সাংসদ বীরেন্দ্র কুমার, উত্তর প্রদেশের রাজ্যসভার সাংসদ শিব প্রতাপ শুক্লা, লোকসভার সাংসদ রাজকুমার সিং, অনন্তকুমার হেজ, সাবেক কূটনীতিক হারদীপ সিং পুরি, সাবেক পুলিশ কর্মকর্তা সত্যপাল সিং, আলফোনস কান্নানথানাম ও যোধপুরের লোকসভা সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত।

প্রতিবেদনে বলা হয়, এই নয়জন আজ শপথ নিলেও কে কোন মন্ত্রিত্ব পাবেন, তা এখনো জানানো হয়নি। এ ছাড়া মন্ত্রিসভায় আরও রদবদল হওয়ার সম্ভাবনা আছে।

এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তাঁদের মধ্যে আছেন উমা ভারতী, রাজীব প্রতাপ রুডি, রাধা মোহন সিং, সঞ্জীব বলিয়ান, গিরিরাজ সিংহ, নির্মলা সীতারমণ, ফগ্গন সিং কুলস্তে, কলরাজ মিশ্র, মহেন্দ্র নাথ পাণ্ডে ও বন্দারু দত্তাত্রেয়।

প্রতিবেদনে বলা হয়, নির্মলা সীতারমণকে বিজেপির প্রধান মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। আর রাজীব প্রতাপ রুডিকে দলটির সাংগঠনিক দায়িত্বে আনা হতে পারে। এ ছাড়া মন্ত্রী মহেন্দ্র পাণ্ডেকে উত্তর প্রদেশের বিজেপি সভাপতি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখেই মন্ত্রিসভায় এই রদবদল করা হচ্ছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে