,

বাংলাদেশে ৫৮ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ, নাফ নদীতে ভাসছে আরো ২০ হাজার

news-image

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সাম্প্রতিক নির্যাতন শুরু হওয়ার পরে সীমান্ত দিয়ে অবাধভাবে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসেবানুযায়ী গত এক সপ্তাহে ৫৮ হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।

বিবিসির খবরে বলা হয়, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর সরকারি নীতি স্বত্ত্বেও একরকম বিনা বাধায় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। ধারণা করা হচ্ছে আরো ২০ হাজার রোহিঙ্গা নাফ নদীর উপরে ভাসছে। দাতব্য সংস্থাগুলো বলেছে, এই মানুষগুলো বিষধর সাপের কামড়সহ ডুবে মরার আশঙ্কায় রয়েছে।

এর আগে গত অক্টোবরের সহিংসতার সময়ে ৮৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। ইতিমধ্যে আনুমানিক ২ থেকে ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উগ্র বৌদ্ধ জনতার বিরুদ্ধে তাদের গ্রামে আগুন লাগানোর অভিযোগ করেছে। মিয়ানমারের সরকার জানিয়েছে, গত সপ্তাহে ২০টি পুলিশ চেকপোস্টে রোহিঙ্গা জঙ্গিদের হামলার জবাবে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। বৃহস্পতিবার মিয়ানমার সরকার জানায়, এই অভিযানে ৩৯৯ জন নিহত হয়েছে যার মধ্যে ৩৭০ জন রোহিঙ্গা ‘জঙ্গি’। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে