,

কেনিয়ায় স্কুলহোস্টেলে আগুন, নিহত ৭

news-image

অনলাইন ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি স্কুলহোস্টেলে আগুন লেগে ৭ ছাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১০ জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে মোই গার্লস স্কুলের একটি আবাসিক হোস্টেলে এ আগুন লাগে। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে কেনিয়ার শিক্ষা সচিব ফ্রেড মাতিয়াঙ্গি জানান, দেশের অন্যতম সেরা এই স্কুলের শিক্ষার্থী এক হাজার ১৮৩ জন। আমরা এটি নিয়ে গর্বিত ছিলাম। কিন্তু একটি ডরমেটরিতে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিক্ষা সচিব আরও জানান, আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে