,

কাবা শরীফের নামে টুইটার অ্যাকাউন্ট

news-image

অনলাইন ডেস্ক : ইসলামের পবিত্র স্থান কাবা শরীফের নামে একটি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেটি থেকে টুইট করা হচ্ছে। এর নিজস্ব ‘ইমোজি’ও তৈরি করা হয়েছে।ইতোমধ্যে এই টুইটার একাউন্টটি ফলো করছে হাজার হাজার মানুষ।

বৃহস্থপতিবার হতে @হোলিকাবা টুইটার একাউন্ট থেকে টুইট করা শুরু হয়। সেদিন মক্কায় হজ্জ্ব পালনের জন্য জড়ো হয়েছিলেন প্রায় বিশ লাখ মুসলিম।

এই টুইটার একাউন্ট থেকে বৃহস্পতিবার লাইভ পেরিস্কোপ ভিডিওতে কাবা শরীফের ‘কিসওয়া’, অর্থাৎ যে কালো এবং সোনালি পর্দায় কাবা শরীফ ঢাকা থাকে, সেটি বদলানোর দৃশ্য দেখানো হয়।

হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেন এবং এটি রি-টুইট করেন।

কাবা শরীফের নামে টুইটার একাউন্টটি খোলা হয় গত মার্চে। কিন্তু এটি আসলে সচল হয় গত বৃহস্পতিবার। এই একাউন্ট থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮টি টুইট করা হয়। তখন পর্যন্ত এই একাউন্টের ফলোয়ার ছিল ২৭ হাজারের কিছু বেশি।

হজের সময় কাবা শরীফে গিয়ে যারা মোবাইল ফোন ব্যবহার করতেন, তাদের এর আগে ভৎর্সনার মুখোমুখি হতে হতো। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কাবার পদার্পনকে ইসলামের কঠোর অনুশাসন মেনে চলা লোকজন কিভাবে দেখছেন তা এখনো স্পষ্ট নয়।

যদিও কাবার এই একউন্টটি টুইটারের যাচাই করা টিক চিহ্ন আছে, তারপরও পরিস্কার নয় এর পেছনে কারা।

মক্কার মসজিদের কেন্দ্রস্থলে কাবা-মুখী হয়েই সারা বিশ্বের মুসলিমরা নামাজ পড়েন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে