,

রাখাইনে সহিংসতায় নিহত ৪০০ : মিয়ানমার সেনাবাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নতুন করে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী । জাতিসংঘ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গা জঙ্গিদের চেকপোস্টে হামলা পরবর্তী সামরিক প্রতি আক্রমণ শুরু হওয়ার পরে ৩৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ৩৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, তারা উগ্রবাদী জঙ্গি নির্মূলে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে বেসামরিক জনগণের জানমালের নিরাপত্তা নিম্চিত করতে। কিন্তু বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গারা জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনী অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের মিয়ানমার থেকে বাংলাদেশে ঠেলে দেয়ার পায়তারা করছে।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ শুরু হওয়া সংঘর্ষে এক সপ্তাহে ৩৭০ রোহিঙ্গা জঙ্গি, ১৩ নিরাপত্তা বাহিনীর সদস্য, দুই জন সরকারি কর্মকর্তা ও ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে ২০১২ সালে রাখাইন প্রদেশের রাজধানী সিতওয়েতে সাম্প্রদায়িক সহিংসতায় ২০০ জন নিহত হয়েছে, প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে