,

আরও ১০হাজার রোহিঙ্গা বাংলাদেশে : জাতিসংঘ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে জাতিসংঘ কর্মকর্তারা বিবিসিকে বলেছেন গত এক সপ্তাহে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে ২৭ হাজারের বেশি রোহিঙ্গা, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম বলেছিল গত এক সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে এসেছে।

আইওএম-এর কক্সবাজার অফিসের প্রধান সানযুক্তা সাহানি বুধবার সাংবাদিকদের এ তথ্য জানানোর পর আজ প্রায় ২৪ ঘন্টা পর বাংলাদেশে জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সম্বন্বয়কারী সংস্থার হিসাব অনুযায়ী তারা ধারণা করছেন ২৭ হাজার চারশ রোহিঙ্গা মুসলমান রাখাইন রাজ্যের গ্রামগুলোতে মিয়ানামার সেনা বাহিনীর অভিযানের কারণে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশ কর্তৃপক্ষ বলে আসছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি সীমান্তে কড়াকড়ি বজায় রেখেছে। তা সত্ত্বেও মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নেওয়ার ঘটনা ঘটছে কর্তৃপক্ষ এটা স্বীকার করলেও কত সংখ্যক রোহিঙ্গা এই দফায় বাংলাদেশে ঢুকেছে তা তারা জানান নি।

গত শুক্রবারে তিরিশটি পুলিশ চৌকির ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে মিয়ানমারের সেনাবাহিনী এই অভিযান শুরু করেছে।

এদিকে বাংলাদেশের কর্তকর্তারা বলছেন সীমান্ত বরাবর প্রবাহিত নাফ নদী থেকে তারা বিশটি মৃতদেহ উদ্ধার করেছেন। নিহতদের বেশিরভাগই শিশু।

হাজার হাজার রোহিঙ্গা দুই দেশের মধ্যে নো ম্যানস ল্যান্ডে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইউনিসেফ আজ বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে বলেছে যেসব রোহিঙ্গা শিশু ও তাদের পরিবার সম্প্রতি বাংলাদেশে এসেছে তাদের জন্য তারা কক্সবাজারে জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে সম্প্রতি দলে দলে আসা এসব রোহিঙ্গাদের ৮০ শতাংশই নারী এবং শিশু।

বাস্তুচ্যুত এসব পরিবারের নারী ও শিশুদের জন্য তারা বিশেষ সহায়তা কেন্দ্র খুলেছে। বিবিসি বাংলা

 

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে