সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের পরে এবার সড়ক দুর্ঘটনায় মিশরে নিহত ১৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ মিশরে। ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে এএফপি জানায়, প্রত্নতাত্মিক নিদর্শনের জন্য বিখ্যাত দেশটির রাজধানী কায়রো শহরের দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাসটি সেতু থেকে সম্পূর্ণ ছিটকে যায়। নিহত হয় ১৪ জন, আহতের সংখ্যা প্রায় ৪২।
যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এটা নিছক দুর্ঘটনা না সন্ত্রাসী হামলা এ বিষয়েও মুখ খোলেনি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, আগস্টের মাঝামাঝিতে মিশরের উপকূলীয় শহর আলেজান্দ্রিয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিলো ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দেশটির সড়ক অব্যবস্থাপনা মারত্মক আকার ধারণ করেছে। একই সঙ্গে সড়কে যান চলাচলের আইন বাস্তবায়নেও দেখা দিয়েছে শিথিলতা। যার কারণে সড়ক বা রেল পথে প্রাণহাণী নিত্তনৈমত্তিক ঘটনায় রূপ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা