সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাচার হওয়া ১৩৩ অভিবাসী মেক্সিকোয় উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মেক্সিকোর একটি বাড়ি থেকে মধ্য আমেরিকার ১৩৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিশু ৩৪টি। যুক্তরাষ্ট্রে পাচারের আগে তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে মেক্সিকো কর্তৃপক্ষ একথা জানায়।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় তাবাসকো রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে ‘গাদাগাদি’ করে এসব অবৈধ অভিবাসীকে বন্দি করে রাখা হয়। তাদেরকে এল সালভেদর, গুয়েতেমালা ও হন্ডুরাস থেকে আনা হয়।

বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিবাসীকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় প্রতি বছর হন্ডুরাসের হাজার হাজার নাগরিক মেক্সিকোয় পাড়ি জমায়। পরে সুযোগ বুঝে তারা যুক্তরাষ্ট্রে চলে যায়।
ক্তিশালী দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা