,

নাইক্ষ্যংছড়ির ৬ পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গার অবস্থান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে জাতিগত সহিংসতায় প্রাণ ভয়ে পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় নাইক্ষ্যংছড়ি উপজেলার নোম্যান্সল্যান্ডের ৬টি পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের কারণে তারা দেশে ঢুকতে পারছে না।

এদিকে আজ বুধবার সকালে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়েছে। মত বিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, মৌজার হেডম্যানসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় ৩১ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আজিম বলেন, রোহিঙ্গাদের কেউ সাহায্য করবেন না। যদি কেউ চলে আসে তাহলে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেন। আইনশৃঙ্খলা অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার আহবান জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বলেন, রোহিঙ্গাদের সহায়তার নামে যাতে কেউ লুটপাট করতে না পারে এবং দালালদের নির্মূল করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম, আশারতলী, চাকঢালা, ফুলতলী, লেমুছড়ি এলাকার জিরো পয়েন্টে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে চাকঢালা সীমান্ত এলাকার আশেপাশে সর্বাধিক রোহিঙ্গা তাবু টাঙিয়ে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে