সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার জন্য সব সম্ভবনাই খোলা : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জাপানের আকাশসীমা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার বেপরোয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কিমের উত্তর কোরিয়ার জন্য সব সম্ভবনাই খোলা থাকছে বলে জানালেন ট্রাম্প।

খবর সংবাদ সংস্থা রয়টার্সের।
এরপর ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়া দুনিয়াকে যে বার্তা দিতে চেয়েছে তা সুস্পষ্ট এবং বিশ্বকে এভাবে অস্থির করতে চেয়ে তারা আসলে নিজেদের আরও বিচ্ছিন্ন করতে চাইছে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সকালে কিমের দেশের মিসাইল হোক্কাইডো দ্বীপের ৫৫০ কিমি উপর দিয়ে উড়ে যায়। ২৭০০ কিমি পথ অতিক্রম করে তা ঢুকে পড়ে জাপানের আকাশে। গোটা ঘটনায় আশঙ্কিত টোকিও কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে যে, তারা প্রয়োজনে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এর মোকাবিলা করবে।

চীনের ‘শত্রু’ জাপানের আকাশে অতর্কিতে ক্ষেপণাস্ত্র হানার মাধ্যমে আসলে আমেরিকাকেই বার্তা দিল কোরিয়া। কারণ চীনের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে জাপান এবং আমেরিকা ‘স্বাভাবিক মিত্র’। আবার মার্কিন প্রেসিডেন্টও ‘সব সম্ভবনাই খোলা থাকছে’ বলে আদতে জাপানের পাশে থাকার ইঙ্গিতই স্পষ্ট করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা