সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোকলাম থেকে ভারত ও চীনের সেনা প্রত্যাহার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ডোকলাম সমস্যা মেটাতে সোমঝোতায় এসেছে ভারত ও চীন। ডোকলাম থেকে সেনা সরাতে শুরু করেছে দুই দেশ। সোমবার দুপুরে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলো। ‘ব্রিকস’ দেশগুলোর একটি বৈঠকে যোগ দিতে কয়েক সপ্তাহ পর চীনে যাচ্ছেন মোদি।

গত জুনে ভুটান এবং চীনের মধ্যে অবস্থিত ডোকলামে ভারতীয় বাহিনী ঢোকার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। চীনা সেনাদের একটি সড়ক নির্মাণে বাঁধা দেয়ার জন্য ডোকলামে ঢুকেছে ভারতীয় বাহিনী। চীন ও ভুটান উভয়ই ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। ভারতের দাবি, ভুটানের অনুরোধে ভারতীয় বাহিনী ওই এলাকায় ঢোকে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টানা আড়াই মাস দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে থাকলেও কূটনৈতিক সংযোগ বজায় রাখা হয়েছিল। সেই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং সেনা সরানোর বিষয়ে সহমত হয়েছে ।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’