সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে গরু চোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোহালিয়া গ্রা

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আনোয়ার হোসেন ও হাফিজুল শেখ। দুইজনেরই বয়স আনুমানিক ১৯’র কাছাকাছি। আনোয়ারের বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ও হাফিজুলের বাড়ি অসমের ধুবড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে তিনজন একটি ছোট ট্রাকে কয়েকটি গরু নিয়ে দ্রুত বেগে যাচ্ছিলো। এ সময় ধূপগুড়ির ঝাড়শাল বোনির কাছে ওই গাড়িটির গতিরোধ করে গ্রামবাসী। কারণ, সাম্প্রতি বেশ কয়েকটি গরু চুরির ঘটনায় গ্রামবাসীরা বেশ সজাগ ছিলেন। এরপর গাড়িতে থাকা তিনজন গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেলেও একজন পালিয়ে যায়। এরপর গাড়ি থেকে গরুগুলো নামিয়ে গরু চোর সন্দেহে ওই দুই ব্যক্তিকেই প্রচণ্ড মারধর করা হয়। পরে গরু বহনকারী গাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটানো হয়। এরপর ধূপগুড়ি থানার পুলিশ এসে উন্মত্ত গ্রামবাসীদের হাত থেকে দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।

ধূপগুড়ি থানার এক কর্মকর্তা জানান, গরু পাচারকারী সন্দেহে গ্রামবাসীরা হাফিজুল ও আনোয়ারকে মারধর করলে তাদের মৃত্যু হয়। এদিন ভোরের দিকে এই ঘটনাটি ঘটেছে। আমরা খতিয়ে দেখছি, নিহত দুই যুবক গরু পাচারকারী না কি বৈধ পশু ব্যবসায়ী।

তিনি আরো জানান, গরু বহনকারী গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তিকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এ রকম দু’টি গনপিটুনির ঘটনা ঘটলো। এর আগে গত জুন মাসে গরু চোর সন্দেহে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে তিনজনের গনপিটুনিতে মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা